লিড নিউজসিলেট বিভাগ

মাধবপুরে মৃত সেই তরুনীর করোনা রিপোর্ট নেগেটিভ

পিন্টু অধিকারী, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ (জ্বর-শ্বাসকষ্ট) নিয়ে মারা যাওয়া তরুনীর নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।

শুক্রবার রাতে এ তরুণীর রিপোর্টের ফলাফল এসেছে নেগেটিভ। বৃহস্পতিবার দুপুরে করোনার উপসর্গ, জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ওই তরুণী উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামে মৃত্যুবরণ করে।

এর পর এলাকায় করোনা আতংক দেখা দেয়। প্রশাসন তরুণীর বাড়ীর লোকজনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইসতাক মামুন জানান, বুধবার স্বাস্থ্য বিভাগের লোকেরা ওই তরুণীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শুক্রবার রাত ৮টার দিকে আসা রিপোর্টে দেখা গেছে ওই তরুণীর করোনা ছিলনা। রিপোর্ট এসেছে নেগেটিভ।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। গত ৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক ২৯ জনকে করোনা টেস্ট করানো হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে।

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ওই তরুণী করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। রিপোর্ট নেগেটিভ আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Related Articles

Back to top button