লিড নিউজ

‘আমি মাঠ রাজনীতিতে বিশ্বাসী, বিলবোর্ড ব্যানারে নয়’

অতিথি প্রতিবেদক:  আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এ উপলক্ষে সিলেট শহরের আনাচেকানাচে ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানার আর বিলবোর্ডে। গাযী বোরহান উদ্দিন মাজার রোড থেকে নগরীর সোবহানীঘাট,বন্দর বাজার,জিন্দাবাজার,চৌহাট্টা দরগাহ গেইট সহ বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে কয়েকশ ব্যানার আর বিলবোর্ড। এসব বিলবোর্ডে জেলা-মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সঙ্গঠনের বিভিন্ন নেতাকর্মীদের ছবি শোভা পেলেও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের তেমন কোন বিলবোর্ড বা ব্যানার চোখে পড়েনি।

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে শফিউল আলম নাদেলের কোন ব্যানার ফেস্টুন না থাকায় অনেকের মনে কৌতুহলের জন্ম নিয়েছে।এ বিষয়ে জানতে শফিউল আলম নাদেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি মাঠ রাজনীতিতে বিশ্বাসী, বিলবোর্ড ব্যানার দিতে হবে এমন কোন প্রশ্ন নেই।প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে আমরা মাঠে থেকেই প্রচার প্রচারণা করছি,প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে যা যা করতে হয় সব করব।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার বলেন,শফিউল আলম চৌধুরী নাদেল এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব,তিনি নিজেকে সবসময় আড়ালে রেখে দল ও দেশের জন্য কাজ করে যান।তাই তিনি সবসময় আত্মপ্রচার  থেকে দূরে থাকেন।

সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি,ইমরান চৌধুরী বলেন,আমরা চাইলে অন্যদের মত ব্যানার বিলবোর্ড দিতে পারতাম,যেহেতু নাদেল ভাই এসব তেমন একটা পছন্দ করেন না তাই আমরাও ব্যানার বিলবোর্ড দিয়ে প্রচারণা চালাইনি।তবে শফিউল আলম চৌধুরী নাদেল ভাইয়ের সাথে প্রধানমন্ত্রীর জনসভার প্রচারে র‌্যালী ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছি।

Related Articles

Back to top button