লিড নিউজ
সিলেটে গ্যাস টার্বাইন পাওয়ার প্ল্যান্টের জন্য ৭৯৬ কোটি টাকা


নিজস্ব প্রতিনিধি: সিলেটে দেড়শ’ মেগাওয়াট গ্যাস টার্বাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
‘কনভারশন অব ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ নামের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ২ হাজার ৭শ’ ২৩ কোটি টাকা। প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে ১ হাজার ৯শ’ ২৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।




