স্কুলে দোকান দিয়ে বাচ্চাদের নৈতিকতা শিক্ষার নজির স্থাপন


সিলেটমিডিয়াডেস্ক: দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব বাসুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন সততা স্টোর দিয়ে ছোট ছোট বাচ্চাদের নীতি নৈতিকতা শিক্ষা দেন স্কুলেই!

দেশের বিভিন্ন স্থানে সততা স্টোর দেখে নিজেই নিজের প্রতিষ্ঠানে চালু করেন সততা স্টোর। সততা স্টোরে প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য রাখা হয়েছে খাতা,কলম,পেন্সিল,রাবারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। ছোট ছোট বাচ্চারা নিজে থেকেই স্কুলের সততা স্টোরে টাকা দিয়ে নিজের মত করে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে।
পূর্ব বাসুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনের সাথে “বাংলা কাগজের কথা হলে তিনি বলেন,” সততা স্টোর শুধু মানুষের মাঝে সততা স্থাপনের জন্য নয়,বরং এসব শিশুরা তাদের নীতি নৈতিকতা,আদর্শ সর্বপরি ভালো মানুষ হওয়ার জন্য এখন থেকেই চেষ্টা করবে।

অর্থায়নের বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন জানান,আপাতত আমি নিজের পকেটের টাকা দিয়েই শিক্ষা সামগ্রী কিনে রেখেছি এই সততা স্টোরে।।
আমি শুধু স্কুল শেষে হিসেব করে দেখি কত টাকা বিক্রি হলো এবং বাচ্চারা ঠিকভাবে টাকা পরিশোধ করলো কিনা সেটা দেখি। সততা স্টোর দেওয়ার পর থেকেই স্কুলের বাচ্চারা যা যা কিনেছে তা পরিশোধ করেছে নিজে থেকেই। এতে করে যেমন দোকানদারের দরকার পড়েনা তেমনি শিশুরাও এখান থেকেই তাদের নীতি নৈতিকতা সম্পর্কে জানবে,বুঝবে,শিখবে।
অন্যান্য শিক্ষকরা কিভাবে নিচ্ছেন বিষয়টা জানতে চাইলে তিনি বলেন,” এখানে সকল সহকর্মীই খুবই আন্তরিক,সবাই এবিষয়ে সাহায্য সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন। আমরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নীতি,নৈতিকতা,আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।
শিশুদের ছোট থেকেই এমন পরিবেশ, শিক্ষা-দীক্ষা দিয়ে বড় করলে ভবিষ্যতেও এই নীতি নৈতিকতা ধরে রাখতে সক্ষম হবে বলেন জানান অনেকেই।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের রিসার্চ পার্সন রাশেদ মিলনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,” গ্রামের প্রত্যান্ত অঞ্চলে এসব শিশুদের নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করাটাই একটা ভিন্ন রকম শেখার মাধ্যম! তার উপর বাচ্চাদের নিয়ে সততা স্টোর চালু করা মানে শিশুদের পড়া লেখার পাশাপাশি মানসিক ভারসাম্য বৃদ্ধি করা। এই বিষয় গুলো প্রতিটি বিদ্যালয়ে,প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া দরকার।
সততা স্টোরই হতে পারে আগামীর শিশুদের নতুন ভবিষ্যৎ তৈরি করার অন্যতম মাধ্যম। এর মধ্যেই শিশুরা ছোট থেকেই শিখবে এবং নীতি,নৈতিকতা,আদর্শ সর্বপরি সমাজ ও দেশের একজন ভালো মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
বাংলা কাগজ



