সিলেট

প্রধানমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট রুটে বুলেট ট্রেন চালু, মহাসড়ক চারলেনে উন্নিতকরণ, বিমানবন্দর আধুনিকায়ন পরিকল্পনা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কাশেম আব্দুল মোমেন।
এক অভিনন্দন বার্তা ড. মোমেন বলেন, ঢাকার সমাবেশে সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঘোষণায় সিলেটবাসী আনন্দিত ও গর্বিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিলেটের উন্নয়নে সকল সময়ই আন্তরিক। তাঁর সদিচ্ছা ও আন্তরিকতায় বিগত সাড়ে ৯বছর ও এর আগে ৫বছরে সিলেটে ঐতিহাসিক উন্নয়ন সাধিত হয়েছে। এরকম উন্নয়ন স্বাধীনতা পরবর্তী সময়ে কোন সরকার করতে পারেনি।
ড. মোমেন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করে বলেন, একমাত্র শেখ হাসিনার দ্বারাই সকল অসম্ভবকে জয় করা সম্ভব। প্রধানমন্ত্রীর এ ঘোষণায় সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ ও এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পর্যটনসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন ও প্রসার ঘটবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Related Articles

Back to top button