সিলেটসিলেট বিভাগ

খেলাধুলা করলে মন মানসিকতা ও শারীরিক বিকাশ ঘটে: সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাহেবের বাজার ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত সাহেবের বাজার ৩য় ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট সদর উপজেলার তরুণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী  সাংবাদিক সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয় তা মন মানসিকতা ও শারীরিক বিকাশ ঘটায়, ভালো প্লেয়ার হলে অর্থ উপার্জন করে স্বাবলম্বী ও হওয়া যায়।তাই ভালো প্লেয়ার হলে,একদিকে যেমন সুনাম অর্জন করা যায় অন্যদিকে অর্থও ইনকাম করা যায়।এজন্য খেলাকে যারা পেশা হিসেবে নেন,তারাই জীবনে ভালো কিছু করতে পারেন।সাহেবের বাজারের ফুটবলারদের তিনি পেশাদার ফুটবলার হবার আহবান জানান।এছাড়া তিনি সাহেবের বাজার এলাকার প্রবাসীদের ও প্রশংসা করেন এবং ক্রীড়াঙ্গনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

এসময় ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো:আনসার আলীর সভাপতিত্বে ও সাহেবের বাজার ফুটবল একাডেমির সভাপতি মো:আরব আলীর পরিচালনায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কুয়েত প্রবাসী বাবুল আহমদ,লন্ডন প্রবাসী হাবিবুর রহমান ধন মিয়া,সৌদি প্রবাসী হাফিজ আব্দুল হাকিম,সৌদি প্রবাসী আব্দুল জব্বার,সমাজকর্মী আব্দুল আহাদ,প্রবাসী আব্দুল হাকিম,মুজিবুর রহমান,কুয়েত প্রবাসী আব্দুল আহাদ।
উপস্হিত ছিলেন,রফিকুল ইসলাম শুকুর,জামাল উদ্দিন,সাচ্ছা মিয়া,সালাহ উদ্দিন ইমরান,আতিকুর রহমান, হাফিজ শাহাব উদ্দিন,রমজান আলী,নজরুল,শফিক, শাহনূর প্রমুখ।

খেলায় বিজয়ী দল হিসেবে পারভেজ ফাইটার্স প্রথম পুরস্কার অর্জন করে এবং ২য় পুরস্কার অর্জন করে পুরনো স্মৃতি স্পোর্টিং ক্লাব।

Related Articles

Back to top button