লিড নিউজসিলেট বিভাগ

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন।

এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে।

Related Articles

Back to top button