শাকিব ও বুবলীর মত অন্য গানে এত ভিউয়ার হয়নি (ভিডিও)


বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত বসগিরি ছবির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি ইউটিউবে দুই কোটির বেশি দেখা হয়েছে।
গত বছরের ৪ সেপ্টেম্বর গানটি প্রকাশ হওয়ার এক বছর পর শনিবার (২২ সেপ্টেম্বর) ইউটিউবে গানটির ভিউয়ার দুই কোটি ছাড়িয়েছে।
ঢাকাই ছবির অন্য কোনো গানে এত ভিউয়ার আগে দেখা যাইনি।
কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুর-সংগীতে ‘দিল দিল দিল’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। আর বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে গানটি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে।
উল্লেখ্য, শাকিব-বুবলী জুটি বেধে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির পরিচালক উত্তম আকাশ। কোরবানির ঈদে ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামে শাকিব-বুবলী জুটির দুটি ছবি মুক্তি পায়।
গানটি দেখতে এখানে ক্লিক করুন:




