লিড নিউজসিলেট

সিসিকের ৭৪৮ কোটি ৬৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সিলেটমিডিয়াডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭৪৮ কোটি ৬৪ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সমপরিমান আয় ও ব্যয় ধরে মঙ্গলবার (১২ জুন) বিকেলে নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বাজেটের উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্স ১৭ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুননির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগের ফি এক কোটি টাকা, নলকূপ স্থাপন অনুমোদন ও নবায়ন ফি ১ কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।

বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ে খাতের মধ্যে রাজস্ব খাতে ৬১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকা, রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন বাবদ ৫৩ কোটি ২০ লক্ষ টাকা, সরকারী উন্নয়ন কর্মসূচী (এডিপি) খাতে ২০ কোটি টাকা, সরকারী মঞ্জুরী খাতে ৪০ কোটি টাকা, অবকাঠামো নির্মান শীর্ষক প্রকল্পে ১০০ কোটি টাকা নগরীর ১১ টি ছড়া সংরক্ষণ ও আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ শীর্ষক প্রকল্পে ১১৬ কোটি টাকা, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল আধুনিকায়ন প্রকল্পে ৫০ কোটি টাকা, দক্ষিণ সুরমা সাইফুর রহমান পার্কে রাইড স্থাপন প্রকল্পে ১৫ কোটি টাকা, সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন ও অন্যন্য কাজে জমি অধিগ্রহণ বাবাদ ৭০ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটারি ল্যান্ড ফিল্ড নির্মাণ প্রকল্প বাবদ ৫০ কোটি টাকা, আরবান প্রাইমারি এনভায়রন সেন্টার হেলথ সেক্টর ডেভোলাপমেন্ট খাতে ৫০ কোটি টাকা প্রভৃতি।

বাজেট বক্তৃতায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৬০ কোটি টাকা।

এসময় তিনি জানান, কদমতলী বাস টার্মিনালকে বিশ্ব ব্যাংকের অর্থায়ণে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংস্কার করা হবে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিজাইন করছেন বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলীরা। এখানে যাত্রীদের জন্য রেস্ট হাউস থাকবে। এছাড়া যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক ও এম্বুলেন্স থাকবে।

এছাড়া প্রত্যেক রুট অনুযায়ী থাকবে আলাদা আলাদা বাস পার্কিং জোন, বাস প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা ব্যবস্থা।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, নগরীর পারাইচকে ট্রাক টার্মিনালের নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে। ২০১৯ সালের জুন মাসের মধ্যে এ কাজ শেষ হবে।

Related Articles

Back to top button