লিড নিউজ

জিম্বাবুয়ে সিরিজ সিলেটের পরিবর্তে খুলনায়

এসবিএন ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
আইসিসির পরামর্শে ম্যাচগুলো খুলনায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৪ জানুয়ারি চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ১৬, তৃতীয় ম্যাচ ১৮ এবং চতুর্থ ও শেষ টি-২০ ম্যাচ ২০ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button