লিড নিউজ

রোহিঙ্গাদের জন্য ইয়াংস্টার ক্লাবে অনুদান দিলেন গাজী ফুড প্রডাক্টস

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য নগদ ২২ হাজার টাকা অনুদান দিয়েছে জৈনপুর শিববাড়ীর গাজী ফুড প্রডাক্টস। ইয়াং স্টার ক্লাবের প্রতিনিধি দলের হাতে বুধবার রাতে এ অর্থ তুলে দেন গাজী ফুড প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক গাজী কালাম। ইয়াংস্টার টিমটি আজ বৃহস্পতি বার টেকনাফ ও উখিয়ার উদ্দ্যেশে সিলেট থেকে রওয়ানা দিবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি। নগদ অর্থ গ্রহণ কালে উপস্থিত ছিলেন ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, সাহেবের বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার কবি জহীর মোহাম্মদ, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডির সদস্য মোঃ আব্দুল আলীম, সাহেবের বাজার সিএনজি স্টপেজের সভাপতি এম নুরুল ইসলাম, ইয়াংস্টার ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত।

Related Articles

Back to top button