সিলেটে নতুন করে আরো ১৪২ জন করোনা আক্রান্ত


নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, শাবি ল্যাব এবং ঢাকার ল্যাবের পরীক্ষায় নতুন করে সিলেট অঞ্চলে আরো ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রবিবার রাতে জানান, ১৪ জুন সিলেট পিসিআর ল্যাবে ১৮১ টি নমুনা পরীক্ষার পর ৫০টি রিপোর্ট আসে পজেটিভ। করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
অন্যদিকে ঢাকার পরীক্ষায় সিলেটের আরো ৪৪ জন করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ১৯৯ টি নমুনা পরীক্ষায় এই ৪৪ জনের পজেটিভ আসে। আক্রান্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। রবিবার ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ৪৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার ২২৫ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৮৮টি পরীক্ষা শেষে ৪৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ৪৮ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।



