লিড নিউজ

জকিগঞ্জে আ:লীগ নেতা ফারুক আহমদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক : জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক আহমদের বিরুদ্ধে টমটম মালিকের কাছ থেকে জোরপূর্বক জিম্মি করে চাদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় টমটম মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক আহমদ সহ চার জনকে আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন ২নং বিবাদী সালেহ আহমদ সাবুর নিকট হইতে তাহার মালিকানাধীন একটি টমটম গাড়ি ১.০০.০০০ টাকা দর সাব্যস্থ করিয়া নগদ ৬০.০০০/- টাকা প্রদান পূর্বক বিবাদী সালেহ আহমদ সাবু এর নিকট হইতে গাড়িটি খরিদ করিয়া চালাইতে থাকি।
বিবাদী সালেহ আহমদ সাবুর প্রাপ্য ৪০.০০০ টাকা এক মাস মেয়াদের মধ্যে দেয়ার পর রশিদপত্র সম্পাদন করিয়া দিবেন বলে কথাবার্তা সাব্যস্থ হয়। কিন্তু বিবাদী একমাস পূর্ণ হওয়ার পূর্বেই গাড়িটি আমার নিকট হইতে জোরপূর্বক নিয়ে যান।
বিবাদী ফারুক আহমদ আমাকে বলেন যে বিবাদী সালেহ আহমদ সাবু তাহার আত্মীয়। তিনি বিষয়টি মীমাংসা করিয়া দিবেন। আমি ৪০.০০০/- টাকা নিয়ে তাহার নিকট আসার জন্য। বিবাদী ফারুক আহমদের কথামতো গত ০৩ জুলাই ১৭ ইং রোজ সোমবার রাত অনুমান ০৮ ঘটিকার সময় বিবাদী ফারুক আহমদের জকিগঞ্জ বাজারস্থ স্বাদ ফাষ্ট ফুডের সামনের দোতলার বৈঠকখানায় আসিলে বিবাদী ফারুক আহমদ আমার সহিত কথাবার্তার একপর্যায়ে বিবাদীগণ আমাকে ঘেরাও করে ফেলে।
বিবাদী ফারুক আহমদের হুকুমে বিবাদী সালেহ আহমদ সাবু আমার নিকট থাকা ৪০.০০০/- টাকা জোরপূর্বক নিয়ে নেয় এবং বিবাদী ফারুক আহমদ ড্রয়ার হইতে একটি ষ্ট্যাম্প বাহির করে পাননাশের হুমকি দিয়ে ইহাতে সাক্ষর করার হুকুম দেন, আমি প্রাণভয়ে বিবাদীর কথামতো ষ্ট্যাম্পের উপরে ও নীচে দুইটি সাক্ষর করি।
বিবাদী ফারুক আহমদ তাহার বৈঠকখানায় আনিয়া এহেন কর্মকান্ডের প্রতিবাদে আমি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের স্বরণাপন্ন হয়ে সংঙ্গবদ্ধ চাদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করিয়াছি। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ এখনো চাদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছেনা। চাদাবাজ চক্রের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে উধ্বতন কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করেনন তিনি।

Related Articles

Back to top button