বিশ্বনাথে বিএনপির ৪ নেতা আটক


নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদকসহ তিন বিএনপি নেতা ও এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দলীয় চেয়ারপার্সনের সিলেট আগমনকে কেন্দ্র করে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কালে ‘নাশকতা’ সৃষ্টির পায়তারা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আলতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আবদুস শহিদ, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। তিনি জানান, শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য পায়তারায় লিপ্ত রয়েছে। তাদের বিশ্বনাথ পুলিশ কঠোর মোকাবিলা করবে।




