লিড নিউজ

জঙ্গিদের সঙ্গে গুলাগুলি: আহত ২ সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অপারেশন টোয়াইলাইট চলাকালে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সেনাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুঁড়েছে।

গুলি বিনিময়ের এক পর্যায়ে আতিয়া মহল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ ধোঁয়া গোলাগুলির কারণে, নাকি ভেতর থেকে কোন কিছু বিস্ফোরণের কারণে ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।

এদিকে, বেলা সোয়া দুইটা দিকে আতিয়া মহলে বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এর পর পরই এক সেনা সদস্যকে আহত অবস্থায় ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। এর মিনিট দশেক পর আরেক সেনা সদস্যকে আহত অবস্থায় বের করে নিয়ে আসেন মেডিকেল কোরের সদস্যরা।

Related Articles

Back to top button