লিড নিউজ

৪ অপারেটর পেল ফোরজির লাইসেন্স

সিলেটমিডিয়াডেস্ক: ফোরজি যুগে প্রবেশ করল দেশের মোবাইল ফোন প্রযুক্তি। সোমবার দেশের চার মোবাইল ফোন অপারেটরকে ফোরজির লাইসেন্স হস্তান্তর করেছে সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ফোরজির লাইসেন্স হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।

মোস্তাফা জব্বার বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এ অর্থে যে আজ বাংলাদেশ ফোরজির যুগে পা রাখলো। আশা করি, টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদা মেটাবেন।

তিনি আরও বলেন, টেলিকম অপারেটরদের আরও সেবার মান বাড়াতে হবে। কারণ জনগণ আপনাদের সেবার জন্য পয়সা খরচ করে।

এরপরই গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবির ফোরজি সেবা চালু হয়ে যায়।

-নতুন বার্তা

Related Articles

Back to top button