লিড নিউজ

বাউবি ছাত্র কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’র কেন্দ্রীয় কার্যকরী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

কে এম সুহেল আহমদঃ ‘বয়স পেশা বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই’, এই শ্লোগানযুক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে এবং তা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণ পদ্ধতি বিশেষ করে আমাদের দেশের শিক্ষা থেকে ঝরে পড়া তরুণ সমাজের কাছে পরিচিত করার লক্ষ্যে ও তাদের উচ্চ শিক্ষার সপ্ন ছোঁয়াতে বাউবির মাধ্যমে শিক্ষা গ্রহণকারী

ছাত্র-ছাত্রীরা ১৯৯৭ ইং সনে গঠন করেছিল বাউবি শিক্ষার্থীদের শিক্ষা,সাহিত্য, সাংস্কৃতি ও কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই’। দীর্ঘ ২০ বছরে হাটি হাটা পা পা করে সংগঠিত সংগঠনটির কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিয়ে বিরাটাকার সংগঠনে পরিণত হয়েছে।

১০ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ঢাকাস্থ “বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট” মিলনায়তনে সারা দেশের “ডাক দিয়ে যাই’র সদস্যদের অংশগ্রহণে ” কেন্দ্রীয় কার্যকরী সদস্য সম্মেলন ২০১৭ ” অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র রাবেয়া সুলতানের উপস্থাপনায় পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় প্রাথমিকভাবে ৫ সদস্য বিশিষ্ঠ একটি জুরী বোর্ড গঠন করা হয়। সংগঠনের সিনিয়র সদস্য শবনম ফেরদৌসীর সভাপতিত্বে পূর্বের কমিটিকে বিলুপ্ত করে টিপু সুলতানকে সভাপতি, কাজী মেঃ সরোয়ারকে সাধারণ সম্পাদক, মুসলিম আলীকে সাংগঠনিক সম্পাদক ও রাবেয়া সুলতানকে পূণরায় মুখপাত্র করে ২০১৭ সালের এক বছরের জন্য ৬১ টি সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কার্যকরী সদস্য সম্মেলনে দেশের বিভিন্ন জেলা পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য প্রদান ও বিভিন্ন জেলা থেকে আসা সদস্যদের নতুন পরিচিতি কার্ড প্রদান করেন সংগঠনের নির্বাচিত সভাপতি টিপু সুলতান।এবং সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সংগঠনের সদস্যবৃন্দ।

Related Articles

Back to top button