লিড নিউজ

বিএনপির নয়াপল্টন অফিস ঘিরে রেখেছে পুলিশ

নিউজ ডেস্ক :: বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে।
ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি নেতাকর্মীদের আশঙ্কা যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। বিএনপি কার্যালয়ে অবস্থানরত দলটির কর্মী সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৮ই ফেব্র“য়রি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হঠাৎ রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে।

Related Articles

Back to top button