

নিজস্ব প্রতিবেদক: ডাকাতি থেকে বাচাঁর জন্য কবিরাজ সেজে তাবিজ কবজ ও কুফরী কালামের কাজ করে লুকিয়ে ছিল সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডাকাত ফয়জুর রহমান।
অবশেষে পুলিশের খাচায় কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ফয়জুরকে।
মঙ্গলবার দুপুর ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বুধবার বিকাল ২টায় কানাইঘাট থানায় সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফয়জুরকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সে সেখানে কবিরাজ সেজে তাবিজ কবজ ও কুফরী কালামের কাজ করতো।
খবর পেয়ে এক মহিলা রোগীর মাধ্যমে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এএসপি সদর মোঃ লুৎফুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৩। তাং ১৮/০৪/১৮।
কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র ফয়জুর রহমান একটি পুলিশ এসল্ট মামলার পলাতক প্রধান আসামী। থানার এস.আই আবু কাউছার বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২/১৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।




