লিড নিউজসিলেট বিভাগ

বিশ্বনাথে হত্যা মামলার আসামি দুই ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার মনুকোপা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনার মামলায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মনুকোপা গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমরান মিয়া ও আজাদ মিয়া।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, বিশ্বনাথের ওই হত্যা মামলায় এ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলটি বিশ্বনাথ থানায় থাকায় তাদেরকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের মনুকোপা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে গত ২৩ জুন দুইজন নিহত হন। গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে সমছু মিয়ার পক্ষের মখলিছ আলী (৬৫) ও নুরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী (৬০) নিহত হন।

গ্রেফতারকৃতরা কোন পক্ষের মামলার আসামি, সেটা উল্লেখ করেনি র‌্যাব।

Related Articles

Back to top button