আন্তর্জাতিকলিড নিউজ

ইতালিতে খুলে দেওয়া হচ্ছে মসজিদ

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। একসময় যেখানে ৫-৬ হাজার মানুষ আক্রান্ত হতেন নিয়মিত, সেখানে গতকাল ইতালিতে আক্রান্তের সংখ্যা ৭৮৯। মৃত্যুর সংখ্যাও কমে এসেছে তাৎপর্যপূর্ণভাবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউন তুলে নেওয়া হয়েছে, দেশের অভ্যন্তরে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ আগামী ১৮ মে থেকে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

তবে এ ব্যাপারে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব (এক থেকে আরেকজনের দূরত্ব হবে এক মিটার) মেনে নামাজে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে আপাতত ২০০ জন মুসল্লির বেশি মসজিদে না দেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের মসজিদে না নিয়ে যেতে বলা হয়েছে। মুসল্লিদের সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।

চলতি মাসের শুরু থেকেই ইতালিতে ধীরে ধীরে সব খুলতে শুরু করেছে। ৪ মে থেকে খোলা হয়েছে দোকানপাট, কিছুটা দেরি করে হলেও খুলেছে বড় বড় সব শপিংমল। পাবলিক বাসও চলছে দিনকয়েক আগ থেকে। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে বাড়ছে মানুষের আনাগোনো। তবে সবাইকে মানতে হচ্ছে কঠোর স্বাস্থবিধি।

Related Articles

Back to top button