লিড নিউজ

ফের ওসমানীনগরে স্কুলে চুরি, আটক ২

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের কাগজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মাসের ব্যবধানে দুই বার চুরির ঘটনা ঘটেছে।

চলতি বছরের ৯ই সেপ্টেম্বর একই বিদ্যালয়ের সব বেঞ্চ  নিয়ে যায় চোরেরা। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় বিদ্যালয়ে রুমের ২টি স্টিলের দরজা খুলে অফিসকক্ষে থাকা একটি আলমিরা নিয়ে যায় দুবৃর্ত্তরা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহিদ উল্যা ।

Related Articles

Back to top button