লিড নিউজ

তৃতীয়বার টিলা ধ্বসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় আটক ১: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় সাম্প্রতিক সময়ে তৃতীয়বার ধ্বসে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানার এএসআই আরিফ উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এবং ওই জায়গার মালিক মনোয়ারা বেগমকেও পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

সুজ্ঞান চাকমা জানান, শনিবারের দুর্ঘটনার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আনিছ (৩৬) নামে এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদের নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

Related Articles

Back to top button