লিড নিউজ

সিলেটে গার্ডেন টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিনিধি :: সিলেট নগরীর মেন্দিবাগে গার্ডেন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আগুন লাগার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা না হলেও খবর পেয়ে ফাসায় সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

জানা যায়, হঠাৎ করে ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ভবনের বাসিন্দারে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Related Articles

Back to top button