লিড নিউজ

দিরাইয়ে শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষক- শিক্ষার্থী উপেক্ষিত

মুজাহিদুল ইসলাম সর্দার,দিরাই প্রতিনিধি: দিরাইয়ে২০১৭ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের মুল্যায়ন করা হয়নি, অনুষ্ঠানের অলংকার শিক্ষক-শিক্ষিকারা ছিলেন অনেকটা উপেক্ষিত।বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর নামে প্রতিষ্টিত শহীদ চৌধুরী ফাউন্ডেশন গতকাল শনিবার উপজেলা অডিটরিয়ামে পিএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠান আমাদের জন্য,আমরা জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে সকাল থেকে অডিটরিয়ামে বসে থাকি,ঘন্টা দেড়েক পরে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্টানে স্থানীয় উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি,আওয়ামীলীগ এমনি ক বিএনপির কোনো দায়িত্বশীল নেতা কর্মী উপস্থিত না থাকায় আমরা হতবাক হয়েছি,নিজের দলের বা আওয়ামীলীগের দায়িত্বশীল কোনো নেতা নেই অথচ সমাজের শিক্ষা সংস্কৃতি বা সমাজসেবা মুলক কাজে যাদের কোনো অবদান নেই এমন কিছু লোকদের মঞ্চে অতিথির আসনে বসিয়ে “অতিথি জট ”সৃষ্টি করা হয়েছে,
আর মানুষগড়ার কারিগর সম্মানিত শিক্ষক ও উচ্চ শিক্ষিত লোকদের বসতে হয়েছে দর্শকের সারিতে।

একাধিক অভিভাবক ক্ষোভের সাথে বলেন,যে অভিভাবকরা দিনরাত পরিশ্রম করে তাদের সন্তানদের মেধাবী শিক্ষার্থী বানিয়েছেন এবং কষ্ট করে হাওড়পারের বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে এসেছেন তাদের কথা বলার সুযোগ হয়নি, আমাদের জন্য সাজানো অনুষ্ঠানে আমরা ছিলাম সম্পুর্ন উপেক্ষিত,যারা অনুষ্ঠান সাজিয়েছেন তাদের আত্মীয়স্বজনরাই কেউ সভাপতি কেউ পরিচালনা আবার কেউ বক্তা।

একাধিক শিক্ষক বলেন,যে বিদ্যালয় ভালো রেজার্ল্ট করলো তাদের শিক্ষক-অভিবাবকও শিক্ষার্থীদের কথা বলারা সুযোগ দেওয়া হয়নি, অনেক উচ্চ শিক্ষিত সমাজ দরদী ও শিক্ষকরা সারা দিন বসে থাকলেন দর্শক সাড়িতে ,আর যাদের সামাজিক কোনো পরিচয় নেই এমন কিছু লোকদের নেওয়া হলো মঞ্চে, এজন্য এতো কষ্ট করে শহরের অনুষ্ঠানে আসতে ভালো লাগেনা, আমাদের জন্য সাজানা অনুষ্ঠানে আমাদের অবমুল্যায়ন বড়ই দু:খ জনক।

অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিরক্তির শুরে বলেন,অনুষ্ঠানের সভাপতি এক বোন পরিচালনায় আরেক বোন,বক্তব্যে ভাই,এটা আসলে নাম ফুটানোর জন্য অনুষ্ঠান, তিনি বিএনপির নেতা ছিলেন তার অনুষ্ঠানে নিজ দলের দায়িত্বশীল কোনো নেতা নেই এখন এসে আমরা বুঝলাম এটা কেমন অনুষ্ঠান।ভাটিপাড়া থেকে অনুষ্ঠানে আসা বিএনপি নেতা শাহআলম দ্বীপ বলেন, জিপিএ-৫ পাওয়া আমার মেয়েকে নিয়ে আমি বিএনপি নেতা প্রয়াত শহীদ চৌধুরী ফাউন্ডেশনএর সংবর্ধনায় এসে হতবাক হয়েছি,অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মী নেই,উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারী দলের কোনো দায়িত্বশীল
নেতা নেই, শিক্ষার্থীদের অনুষ্ঠানে অনেক অপরিচিতরা মঞ্চে ঠাঁই পেলেও সম্মানিত শিক্ষক অভিভাবকরা ছিলেন অনেকটা উপেক্ষিত।বিএনপির একজন সিনিয়র নেতার অনুষ্ঠানে দলের কোনো দায়িত্বশীল নেতার অনুপস্থিতি আমাকে হতবাক করেছে। আমদের উপজেলার নেতৃবৃন্দ বললেন তারা জানেনই না।শহীদ জিয়ার সৈনিকের অনুষ্ঠান জিয়ার সৈনিকদের অনুপস্থিতি বড়ই বেমানান।

Related Articles

Back to top button