লিড নিউজ
সুনামগঞ্জে সড়ক দুঘর্টনায় নিহত ১


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৪৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।
রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের কামারগাঁও এলাকায় দুর্ঘটনা ঘটে।
রমজান আলী সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে কামারগাঁও এলাকায় একটি মোটরসাইকেল পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়।
এতে রিকশা চালক রমজান পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।




