লিড নিউজ

ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি : ছাতকে সফর আলী (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের সোনাপুর ইউনিয়নের মুকুর আলীর পুত্র।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের বিত্রম আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার এএসআই মো. আব্দুল মুতলিব জানান- “গত বছরের ৯ সেপ্টেম্বর ছাতক থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সফর আলী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর দুপুরে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button