সিলেট বিভাগ

গোলাপগঞ্জে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া সেই কিশোরী উদ্ধার

নিউজ ডেস্ক:

সিলেটে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়া পনেরো বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৯। রবিবার (২০ ডিসেম্বর) র‌্যাব-৯ এক অভিযান চালিয়ে গোলাপগঞ্জ বাজার থেকে ওই কিশোরীকে উদ্ধার করে মা-বাবার কাছে হস্তান্তর করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)-৯ জানায়, গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামের এক কিশোরী (১৫) গত ১৭ ডিসেম্বর প্রেমিকের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যান। পরে কিশোরীর বাবা গোলাপগঞ্জ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নং-৮৪৬। বাবার করা জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার (২০ ডিসেম্বর) ওই কিশোরীকে গোলাপগঞ্জ বাজার থেকে উদ্ধার করে র‌্যাব। পরে ওই কিশোরীকে তার মা-বাবার কাছে হস্তান্তর করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

Related Articles

Back to top button