খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারীর প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল


নিউজ ডেস্ক: তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১০অক্টোবর বিকেল ৩টায় উত্তোর সুরমা বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট সংলগ্নে পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মানবাধীকার বিষয়ক সম্পাদক দুলাল রেজা, সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, আব্দুল আহাদ লিমন, জেলা ছাত্রদলনেতা কয়েস আহমদ, বাদশা মিয়া, নেছার আহমদ, ইমরান মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, রেজাউল কদির রেজা, খালেদ মাহমুদ মোমিন, ফয়জুল ইসলাম, জাহিদ হাসান জাবেদ, এবি শিহাব, লিটন আহমদ, রুকনুল ইসলাম শামীম, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাইফুল আলম পাবেল, ২নং হাটখোলা ইউনিয়ন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হুসেন, রাসেল আহমদ, কে এ জে আহমদ মনি, সবুজ আহমদ, রাজু আহমদ, এমরান হোসেন, শোয়েব আহমদ, রাকিব আলী, ফয়সল আহমদ, সুমন আহমদ প্রমূখ।



