সাংবাদিক হেলাল নির্ঝরের উপর মামলা: বিভিন্ন মহলের নিন্দা


ডেস্ক রিপোর্ট : দৈনিক সিলেট সুরমা’র সাবেক বার্তা সম্পাদক কবি হেলাল নির্ঝরের উপর মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক হেলাল নির্ঝর সিলেটের একজন পরিচ্ছন্ন সাংবাদিক ও সমাজসেবী হিসেবে পরিচিত। একজন খ্যাতিমান কবি হিসেবেও দেশে বিদেশে তার সুনাম রয়েছে। এর বাইরে তার একাধিক সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড প্রশংসিত হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে বালাগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। হেলাল নির্ঝরের মতো একজন সাংবাদিকের উপর এই ধরণের মিথ্যা মামলা দু:খজনক। তারা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতি দাতারা হলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহছানুল হক তাহের, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাগো সিলেট ডট নিউজ এর সম্পাদক মো: শিপন খান, দৈনিক জালালাবাদের স্টাফ রির্পোটার এবং অনলাইন ইনচার্জ ও জাগো সিলেট ডট নিউজের নিউজ ইনচার্জ সিলেট প্রেসক্লাব সদস্য কবি-সাংবাদিক মুনশী ইশবাল, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মি সাংবাদিক মামুন পারভেজ, কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট ইমরান আহমদ জীবন, বালাগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক এম. মুজিবুর রহমান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, সমাজকর্মী নোমান রশিদ প্রমুখ।



