বিজ্ঞান প্রযুক্তিসিলেট

প্রযুক্তির সহায়তায় নারী উন্নয়ন ক্ষমতায়ন প্রকল্প: “উইমেন কল সেন্টার এজেন্ট”র সার্টিফিকেট বিতরণ

নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের লক্ষে “প্রযুক্তির সহায়তায় নারী উন্নয়ন ক্ষমতায়ন প্রকল্পের” আওতায় “উইমেন কল সেন্টার এজেন্ট” এর সিলেট জেলার লেভেল-১ এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান এবং লেভেল-২ এর উদ্ভোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সিলেট নগরীর মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে রবিবার (২৩জুন) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেক্স ইনফোসিস এর জেনারেল ম্যানেজার মোস্তফা জামান, এবং সভাপতিত্ব করেন মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনাজ বেগম।

 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট জেলার শী পাওয়ার প্রজেক্ট এর কো-অর্ডিনেটর সৈয়দ দেলোয়ার হোসেন।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন উইমেন কল সেন্টার এজেন্ট এর প্রশিক্ষক জাবেদ আহমেদ জাভি এবং মিঠুন দাস।

অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয় এবং সকল প্রশিক্ষনার্থী অনেক খুশি যে তারা সঠিক সময়ে সার্টিফিকেট পেয়েছে।

 

প্রশিক্ষনার্থী আরো বলে এই প্রজেক্ট এর মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পেরেছে এবং শিখার সুযোগ হচ্ছে, পরিশেষে প্রশিক্ষনার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের দাবি “নারীরা পারে,নারীরা পারবেই” এই লক্ষে সিলেট শহরে যেনো পরবর্তীতে আরো প্রজেক্ট চালু করা হয় এই দাবি পেশ করে।

Related Articles

Back to top button