

জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের বলরামেরচকের প্রবাস ফেরত আব্দুস শুক্কুরের (৬০) মরদেহ গতকাল রাতে উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বাড়ির পেছনের পুকুর পাড়ের শেওড়া গাছে গলায় গামছা বাঁধা অবস্থায় রাত ১১টার দিকে মরদেহ ঝুলানো অবস্থায় দেখতে পান তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পু্লিশ সুপার সুদীপ্ত রায় ও অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদার।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ছিল মৃত আব্দুস শুক্কুরের। দীর্ঘ ৩৪ বছর সৌদি আরব এবং কুয়েতে প্রবাস জীবন শেষে গত বছর তিনি দেশে ফিরেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন শুক্কুর।
জকিগঞ্জ থানার ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।




