লিড নিউজ
কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক


মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আকল উদ্দিন আকিল (৩৫) কে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শেখ পাড়া গ্রামের মফিজ উল্লাহর পুত্র।
রোববার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকা থেকে তাকে অাটক করা হয়। সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী অভিযানের নেতৃত দেন।
আকিল উদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সোমবার সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।


