

নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর ধুপাগোল-সাহেবের বাজার রাস্তার বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরে।ইদানিং রাস্তার অবস্হা আরো খারাপ এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ নিয়ে ফেইসবুকে তুমুল আন্দোলনের ঝড় উঠছে,সংক্ষুব্ধ তরুণ প্রজন্ম রাস্তা সংস্কারের দাবীতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন।”ধুপাগোল-সাহেবের বাজার রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ” এর ডাকে আগামি শুক্রবার জুম্মার নামাজের পর পর-ই অনুষ্ঠিত হবে এক বিশাল মানব বন্দন। ফেইসবুকে এনিয়ে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
রাস্তা সংস্কার আন্দোলনের অন্যতম কর্মী সালাহ উদ্দিন ইমরান তার ফেইসবুক স্ট্যটাসে লিখেছেন,আগামী শুক্রবারে মানব বন্দন যাতে ব্যাপক সাড়া পায় সেই লক্ষ্যে প্রত্যেক গ্রাম থেকে আলাদা আলাদা ব্যানার ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে মানব বন্দনে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এস.কে কামরান লিখেছেন,তুমি না জাগলে তোমার জন্য সকাল হবে না। তুমি আন্দোলন না করলে,তোমার এলাকার রাস্তা কখনও সংস্কার হবে না।
প্রবাস থেকে আবুল হোসেন লিখেছেন, সময় আছে দুই দিন,দলে দলে যোগদিন, আন্দোলনে অংশ নিন, আগামী শুক্রবার সারা দিন।আমাদের দাবি একটাই রাস্তা চাই,রাস্তা চাই,আমরা সবাই ভাই ভাই,সাহেবের বাজার টু ধুপাগোলের রাস্তার কাজ চাই।
এম.ডি মখলিছুর রহমান লিখেছেন, আমরা আর কোন আশার বানী শুনতে চাইনা, দ্রুত বাস্তবায়ন চাই,,, আমাদের রাস্তার প্রয়োজন আমরা করব মানব বন্ধন,,, এসো ভাই সবাই মিলে সুর তুলি তালে তালে,,, রাস্তা চাই রাস্তা চাই নাগরীক হিসেবে দাবী একটাই। পরীক্ষার্থী মামুনুর রহমান লিখেছেন, সামনে Jsc এবং Ssc পরীক্ষা পরিক্ষার্থীর সুবিধার্থে ধুপাগুলের রাস্তা দ্রুত সংস্কার চাই..!!
আপনার মতামত কী..?? এম.ডি সাইফুল আলম,রাস্তার পানিতে ডুবন্ত কয়েকটি সি এন জি’র ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, আশ্বাসের বানী শুনতে শুনতে আর ভাল লাগেনা–তিত্তা হয়ে গেছে আশ্বাসের বানী/নগদ কাজের একশন দেখতে চাই। শুধু রাস্তা সংস্কার চাই–রাস্তায় বন্যা আর দেখতে চাইনা।
রাস্তা সংস্কার আন্দোলনের অন্যতম কর্মী রায়হান আহমেদ তার ফেইসবুক স্ট্যটাসে লিখেছেন,(৩নং খাদিমনগরের) সম্মানিত বৃহত্তর ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন,ধুপাগোল টু সাহেবের বাজার রাস্তার দীর্ঘদিনের করুন অবস্থা।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে শহরে যাতায়াত করে। এবং স্কুল কলেজ এবং মাদরাসার ছাত্ররা এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
এতে দেখা যায় অনেক সময় তাদের পরনের ড্রেস রাস্তার ময়লা পানিতে ভিজে যায় এবং সেই ড্রেস নিয়ে তারা স্কুল কলেজ এর ক্লাস করতে হয়………… আন্দোলন কর্মী নাঈম লিখেছেন,শুক্রবারের মানব বন্দন পরে রাস্তার বড় বড় গর্তে মাছের পোনা অবমুক্ত করা হবে। সকলের চেয়েছেন তিনি। এভাবে শত শত স্ট্যটাস এখন ফেইসবুকে ভাইরাল হয়ে টাইম লাইনে ঘুরছে,দিন দিন রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে ফুসে উঠছেন বৃহত্তর সাহেবের বাজার এলাকার আমজনতা।



