লিড নিউজসিলেটসিলেট বিভাগ

নগরীতে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক :  সিলেট নগরীর কাস্টঘর থেকে ইয়াবাসহ সোহেল আহাম্মদ সেলিম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০ টার দিকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত আহাম্মদ সেলিম সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরের শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে সে নগরীর কাস্টঘরে বসবাস করে আসছিল।

উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button