প্রবাসসিলেট বিভাগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে ইতালি ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে সিলেট নগরীর চৌকিদিঘী শাহপরান স্কুল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমেদ।
সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথ তালুকদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সবুর আহমদ দিপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মুহিবুল হক শাওন, মনিরুল হক সাকিব, জুনাইদ আহমদ ফারহান, জাবের আহমদ রেজা, আলী হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

Related Articles

Back to top button