লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

দিরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই উপজেলার রাজানগর কৃষ্ণ চন্দ পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে উপজেলার ফাতেমানগর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃ গোলাম কবির চৌধুরীর আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক গোলাম কিবরিয়া চৌধুরী ফয়সাল। সহকারী শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চন্দ সেন তালুকদার, পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের এডমিন গোলাম সানোয়ার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নীহার চৌধুরী, সহকারী শিক্ষক রঞ্জন চন্দ্র সরকার, রাসেল মিয়া, আব্দুল জব্বার, সূর্য সেন দাস প্রমুখ। পরে ২০২০ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button