লিড নিউজ

‘হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন’ এর সিপিআর (CPR) সনদ লাভ

পারভেজ আহমেদ: বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন এর কার্ডিও-পালমনারি রিসোসিয়েশন (CPR) সনদ লাভ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার অডিটোরিয়ামে সুনামগঞ্জের গ্রো ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪.০০ থেকে রাত ৯.০০ টা পর্যন্ত) কার্ডিও-পালমনারি রিসোসিয়েশন (CPR)কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা সভাপতিত্ব করেন বাংলাদেশের সিলেট বিভাগের গৌরব সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সুযোগ্যপুত্র ও গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার সৌমেন সেনগুপ্ত।

8994c2ab7c936f93622f86302bf3aca9.0

প্রধান ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তাপস মন্ডল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক সার্জারির প্রধান অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, অ্যানেসথেসিওলজিস্ট বিভাগের ডা. মো মমতাজুল হাসান, বিইআরডিইএম’র মহাপরিচালক ডা. নাজমুন নাহার এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেজ্ঞ ড. রুজিনা সুলতানা।

 

হিমোগ্লোবিন ব্লাড ব্যাংকের পক্ষ হতে সিপিআর (CPR) কর্মশালার সনদপত্র গ্রহণ করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পারভেজ আহমেদ বর্ন রক্তযোদ্ধা মিন্টু মিয়া,সাদিয়া আফরিন,সানজিদা আক্তার শর্মী এবং মারুফ মিয়া

হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পারভেজ আহমেদ বর্ন সিপিআর সম্পর্কে বলেন, একজন মানুষ যদি কোনো কারনে হঠাত হার্টএ্যার্টাকের ফলে হার্টের ফাংশন বন্ধ হয়ে যায় তখন মানুষটার অন্য কোনো অংশের কোন রেসপন্স থাকে না তখন তাঁর হার্টকে পুনরায় সচল করার জন্য প্রাথমিক চিকিৎসাটাই হচ্ছে কার্ডিও-পালমনারি রিসোসিয়েশন। এটাকে সংক্ষেপে সিপিআর (CPR) বলা হয়।

 

অত্র প্রোগ্রামটি সফল করার জন্য সার্বিকভাবে সহযোগীতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানায়, দেশ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট মোঃ মাসুক হাসান (সোহাগ), মহিউদ্দিন তোহা, ফয়সাল হোসাইন নুরুল ইসলাম , রাসিব আহম্মেদ, আনাস, পংকজ দেব, রকিবুল ভাই, শুভ আহম্মেদ ,মিহির, রুবেল রাজ,শ্রাবন, বেলাল প্রমুখ।

সেই সাথে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবীদেরকে যারা মানবতার ডাকে সাড়া দিয়ে সিপিআর (CPR) ট্রেইনিংটা সাফল্যভাবে গ্রহণ করেছেন।

Related Articles

Back to top button