

ফাহাদ মারুফ: বাংলাদেশে একদিকে করোনার প্রভাবে লন্ডভন্ড মানুষের আয়, ব্যবসা বাণিজ্য। অন্যেদিকে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের কারনে দেশের বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত।
এমনই দুর্যোগের সময় অসহায় মানুষের দিকে মানবতার হাত বাড়িয়েছে বেটার ফিউচার বাংলাদেশ।
দেশের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিতে নিমজ্জিত হয়েছে ওইসব এলাকার ঘরবাড়ি। এছাড়াও জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে মাছের ঘের। তলিয়ে গেছে মুগডাল, চিনা বাদাম, ভুট্টার ক্ষেত এবং বিনষ্ট হয়েছে আম বাগান।
ঘূর্ণিঝড় আম্পানের কারণে অনেক জেলার উপকূল অঞ্চলের মানুষের চলে আসে কান্নার ভীর। জলোচ্ছ্বাসের কারণে ফসলের ক্ষেত ধ্বংস হওয়া সহ গাছপালা এবং ঘরবাড়ি।
এই মুহূর্তে ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে বেটার ফিউচার বাংলাদেশ (বি এফ বি) নামক একটি সংস্থা। উক্ত সংস্থার বিভিন্ন জেলার সদস্যরা
চালিয়ে যাচ্ছেন ত্রাণ বিতরণ ও সাহায্য।
বেটার ফিউচার বাংলাদেশ সংগঠনের সভাপতি (নাম দিতে অনিচ্ছুক) জানান, আমাদের সংগঠনের সদস্যরা সাতক্ষীরা ২৫ মে, বরগুনা ২৬মে, পটুয়াখালী ৩১ মে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
তিনি ও আরো জানান , আমরা সার্বক্ষণিক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী এই চার জেলায় ধাপে ধাপে প্রায় আটশত পরিবারকে আমাদের সদস্যরা কিছুদিনের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
পাঠকদের জন্য নিচে বেটার ফিউচার বাংলাদেশের ফেসবুক পেইজ লিংক দেওয়া হল।




