জাতীয়লিড নিউজ

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ আটক ২

নিউজ ডেস্ক: ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

ডিবি সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদের খুঁজছে পুলিশ।

গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরসহ প্রায় পাঁচজন নেতাকর্মী।

এদিকে এ হামলার ঘটনায় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশ থেকে সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ হয়ে মধুর ক্যান্টিন থেকে সিনেট ভবনের সম্মুখ দিয়ে অপরাজেয় বাংলায় আসে। তারপর প্রক্টর অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার মধুর ক্যান্টিন হয়ে রাজুতে ফিরে যায়।

Related Articles

Back to top button