লিড নিউজ

তাহিরপুরে ফিল্মি স্টাইলে চাদাবাজির বার্তা: চাদাবাজ আটক

তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরে ক্ষুদে বার্তা দিয়ে চাদা নিতে এসে গ্রামবাসীর কাছে আটক হয়েছে এক চাদাবাজ। আটকৃত চাদাবাজের নাম ওমর ফারুক (২৬)।

সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গল বাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাত সাড়ে দশটায় মোবাইল সহ চাদাবাজ কে পুলিশে সোর্পাদ করেছে গ্রামবাসী।

জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী এলাকার কলাগাও, চারাগাওসহ বেশ কয়েকটি গ্রামের কয়লা ব্যবসায়ীর কাছে দীর্ঘ দিন ধরে একটি চাদাবাজ চক্র মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে ৪/৫ লাখ টাকা চাদা দাবি করে অাসছিল।

দাবীকৃত টাকা না দিলে প্রায় সময়ে ক্ষুদে বার্তার মাধ্যমে হুমকি দিতো ব্যবসায়ীদদের।  এই নিয়ে ব্যবসায়ীরা থানায় জিডি এন্টিও করেছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্তবর্তী কলাগাও গ্রামের কয়লা ব্যবসায়ী হাবিব সদ্দারের মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে ৫০ হাজার টাকা চাদা নিতে এসে চাদাবাজ ওমর ফারুক স্থানীয় গ্রামবাসীর হাতে  মোবাইল সহ আটক হয়।

পরে থানায় বিষয়টি জানালে রাত সাড়ে দশটায় পুলিশ চাদাবাজ কে নিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি  নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি চাদাবাজ  চক্র কয়লা ব্যবসায়ীর কাছে মোবাইলে ক্ষুদে বার্তা পাটিয়ে চাদা দাবী করে আসছিল।

এ নিয়ে ব্যবসায়ীরা থানায় জিডি এন্টিও করেছিলেন। ( মঙ্গলবার) রাত সাড়ে নয়টার দিকে চাদা নিতে এসে সে গ্রামবাসীর কাছে আটক হয়।

Related Articles

Back to top button