লিড নিউজ

রংপুরের ডিসি হলেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল

সিলেটমিডিয়াডেস্ক: রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশ (সিসিক)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে রংপুরের দায়িত্ব পেয়েছেন এনামুল হাবীব।

রংপুরের জেলা প্রশাসক হিসেবে বদলির প্রাজ্ঞপনটি দেখেছেন জানিয়ে এনামুল হাবীব বলেন, কবে নাগাদ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাইনি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক হাবীবুর রহমানের ছেলে এনামুল হাবীব সিটি কর্পোরেশনে যোগ দেওয়ার আগে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে।

Related Articles

Back to top button