লিড নিউজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিনিধি ::শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,কোষাধ্যক্ষ মেহেদী কাবুল,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী,কার্যকরী পরিষদ সদস্য ফারহানা বেগম হেনা,জাবেদ আহমদ। সাধারণ সদস্য,মবরুর আহমদ সাজু ও তাওহীদ হোসেন রাসেল ।
প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সিলেটের বাইরে অবস্থান করায় শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহন করতে পারেননি।




