লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

নবীগঞ্জে তুলার গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে তুলা প্রক্রিয়াজাতকরণ গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাংলাবাজারে ওয়াসিম বেডিং ট্রেডার্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় বাজারের সাধারণ লোকজন আগুন নিভানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়াসিম বেডিং ট্রেডার্সের প্রোপাইটার জমশেদ আলী জানান, তুলার প্রক্রিয়াজাত করার জন্য তুলার মেশিন দিয়ে কাজ করতে ছিলাম হঠাৎ মেশিনের সাইলেন্সার থেকে আগুনের উৎপত্তি হয়ে গুদামের তুলায় আগুন লেগে যায়। আমি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারি নি। আমার দোকানে চার থেকে পাঁচ ধরনের তোলা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও একটি তুলা প্রক্রিয়াজাতকরণ ও দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

Related Articles

Back to top button