২৬ শে মার্চ সিলেটে সাইক্লিং গ্রুপের স্বাধীনতা রাইড


কে এম সুহেল আহমদ: পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বোচারিত গণহত্যা দিয়ে শুরু আর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছিল বীর বাঙ্গালীর অগ্নিঝরা উত্তাল মার্চ মাস।জাতির শ্রেষ্ট সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বরণার্থে এ মাসের ২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ” মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দীবস”।
দিবসটি পালনে সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন সাইক্লিষ্ট গ্রুপগুলো ও দমিয়ে নেই
বরাবরের মত এবারও তারা মহান স্বাধীনতা দিবসে পালন করবে “দু’টি পাতা একটা কুড়ি ” সবুজের শহর সিলেটে স্বাধীনতা রাইডের মাধ্যমে। লাল-সবুজ পতাকা, বাঁশি আর সাইকেলের ক্রিং ক্রিং শব্দে শহরের সড়ক মাতাবেন হাজারও সাইক্লিস্টরা।সাথে থাকছে মনমাতানো ক্ষুধে সাইক্লিষ্ট ও মহিলা সাইক্লিষ্টরা।
পর্যটন নগরী সিলেটের সাইক্লিংকে আরও উৎসাহিত করার লক্ষ্যে সবান্ধবে এই বর্ণিল রাইডে যোগ দিবেন তারা। হাসি-আনন্দ ও নানা শ্রেণী-পেশার হাজারও সাইক্লিস্টদের সাথে সুন্দর কাটবে সময়টি।
রাইডের রুটের বিবরণ হিসেবে জানা যায়, ২৬শে মার্চ (রবিবার) সকাল ৯ টার সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন সড়কের চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে নয়াসড়ক, নাইওরপুল,জেলরোড ও বন্দরবাজার হয়ে শেষ হবে পুরাতন ব্রীজের সম্মুখভাগের আলি আমজাদের ঘড়ি সংলগ্ন সড়ক পর্যন্ত।
এছাড়া রাইডে সীমিত সংখ্যক ফ্রী টি শার্টের ব্যবস্থা করা হয়েছে। সাইক্লিষ্টদের সংখ্যা বেশি হওয়াতে অবিনব পন্থায় অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে টি শার্টটি পেতে বুকিং দেয়া হয়। রেজিস্ট্রেশনের সময় পাওয়া QR কোড এর স্ক্রিনশট অথবা ইমেইল অথবা প্রিন্ট কপি সাথে নিয়ে শার্টটি সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়। সময়টি হচ্ছে শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩ টা রাত ৮টা এবং শনিবার (২৫ মার্চ) দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত চন্দ্রবিন্দু, নয়াসড়ক হতে টি-শার্ট ডেলিভারি দেওয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী সিলেটের সাইক্লিং গ্রুপের স্বাধীনতা রাইডের স্পন্সর করেছে নয়া সড়কের “চন্দ্রবিন্দু”।
এ রাইডে যোগ দিতে পারেন যে কোন বয়সের সাইক্লিষ্টরা। চাই শুধু একটি দ্বিচক্রযান! সাদামাটা যেকোন সাইকেল হলেই চলবে।তাই দেরি না করে সাইকেল নিয়ে স্বাধীনতার রাইডে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাইডের সমন্বয়ক তরুণ সাইক্লিষ্ট নুরুল করিম মজলু।
রাইডের সমন্বয়কারী দায়িত্বে অন্যান্যের মধ্যে রয়েছেন সৈয়দ সোহাগ, মঞ্জুর আহমদ আরিফ, রুমেল মনসুর, জালাল আহমদ ও ফয়েজ আহমদ




