লিড নিউজ

বানিয়াচংয়ে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা: মামলা দায়ের

রায়হান উদ্দিন সুমন : বানিয়াচং উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির এর উপর হামলার ঘটনায় ছাত্রদল বিদ্রোহী গ্রুপের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (কগ-১) এর আদালতে  দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১২) এর ৪/৫ এর ধারায় মামলা রুজু করা হয়। মামলার বাদী হন ভীকটিম বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল কাদির। মামলাটি ৩দিনের মধ্যে এফআইআর ও ৭ দিনের মধ্যে চার্জশীট দিতে বানিয়াচং থানার ওসিকে আদেশ দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

মামলার প্রধান আসামি জনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাতুকর্ণপাড়ার মোস্তফা মিয়ার পুত্র সোহেল আহমদ (৩৫), যাত্রাপাশা মহল্লার আরজু মিয়ার পুত্র বাকের মিয়া (২২),মিয়াখানী মহল্লার মৃত মগল উল্লাহর পুত্র রাজন মিয়া (২৫),সাগরদীঘির দক্ষিণপাড়ের নেয়ামত খাঁর পুত্র সাইফুল খান (৩০),জাতুকর্ণপাড়ার মৃত সোলায়মান মিয়ার পুত্র আবুতাহের (২৫),তোপখানা মহল্লার আব্দুল হান্নান মিয়ার পুত্র জাকারিয়া (২৭) ও বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত আব্দুর রেজ্জাক মিয়ার পুত্র শামীম খাঁ (২৮) সহ আরো অন্তত ১০/১৫জনকে গং হিসেবে উক্ত মামলায় আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় গ্যানিংগঞ্জ বাজারে ছাত্রদল পদবঞ্চিত কয়েক কর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা কাদিরের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এড.কাদিরের দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। পরে পাশের একটি দোকানে ঢুকে এড কাদির নিজেকে আতœরক্ষা করেন। স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে ঠাঁই মিলেনি জনাব আলী কলেজ ছাত্রদল সভাপতি সোহেলসহ কয়েকজনের। এই কারণে সোহেলের নেতৃত্বে এড.কাদিরের ওপর হামলা ও বাজারে ত্রাসের সৃষ্টি করে পদবঞ্চিতরা। এ সময় আতংকিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একপর্যায়ে বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।

এদিকে পহেলা বৈশাখের দিন বিকালে একই কারণে ওই বাজারে সৌদী প্রবাসী বিএনপির কেন্দ্রীয় নেতা আহমদ আলী মুকিব আবদুল্লার ছোট ভাই নুর আহমদকে পিটিয়ে তার হাত ভেঙে দেয় সোহেলের নেতৃত্বে পদবঞ্চিত কর্মীরা। নুর আহমদ আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ও আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে।

Related Articles

Back to top button