হঠাৎ বেডরুমে ‘স্ত্রী’র সাথে অন্য পুরুষ! তারপর…


মিডিয়া ডেস্ক:: বিবাহ-বহির্ভূত সম্পর্ক। পরকীয়া।দাম্পত্যকলহ! এর জেরে, সন্দেহ-অশান্তি-খুন। হামেশাই এ ধরনের খবর চোখে পড়ে। বলতে গেলে, এমন ঘটনা যেন দিন দিন বাড়ছে। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল ইরফান খানের জীবনে?
না, বাস্তব জীবনে একেবারেই নয়। তবে ইরফান তার আসন্ন ছবি ‘ব্ল্যাকমেল’-এ এমনই পরকীয়ার সমস্যায় জর্জরিত। অফিস থেকে ফিরে দেখতে পেয়েছেন, বেডরুমে ‘স্ত্রী’ কীর্তি কুলহারির সাথে রয়েছেন তার বয়ফ্রেন্ড (অরুণোদয় সিংহ)।
কী করবেন এবার ইরফান? এমন দৃশ্য দেখতে পেয়ে, সাধারণভাবে কী কী করতে পারেন একজন?পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। চুপ করে সহ্য করতে পারেন। আবার অনেকে চরম সিদ্ধান্তও বেছে নেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত ছবি ‘ব্ল্যাকমেল’-এর ট্রেলর। আর ট্রেলরেই বাজিমাত করেছে ইরফানের অভিনয়। এটি একটি ব্ল্যাক কমেডি জঁরের ছবি। রয়েছে টানটান চিত্রনাট্য।
পরিচালক অভিনয় দেও এর আগে ‘ডেলি বেলি’, ‘ফোর্স টু’, ‘গেম’-এর মতো ছবি উপহার দিয়েছেন বলিউডকে। ‘ব্ল্যাকমেল’-এ ইরফান খানের সাথে দেখা যাবে ‘পিঙ্ক’ খ্যাত কীর্তি কুলহারি, অরুণোদয় সিংহ, দিব্যা দত্তকে। স্টারকাস্টে একটি চমকও রয়েছে। বহুদিন পর পর্দায় দেখা যাবে উর্মিলা মাতন্ডকরকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৬ এপ্রিল।




