লিড নিউজ

এসেছে বৈশাখ: নানা কর্মসূচীর মধ্যদিয়ে বর্ষবরণ

নিউজ ডেস্ক: কালের গর্ভে হারাল আরেকটি বছর ‘১৪২৩’। এসেছে সম্ভাবনা ও স্বপ্ন পূরণের আশ্বাসে নতুন বছর ‘১৪২৪’।এসেছে বৈশাখ।

প্রকৃতির রুদ্র রুপ এবার আরেকটু বেড়েছে।জলবায়ু পরিবর্তনের ছোঁয়ায় এ বছর একটু বেড়েছে তাপমাত্রা।বরফ গলে আগের বছরের তুলনায় পানিতে তলিয়ে গেছে সমুদ্রতটের কিছু অংশ।এরমধ্যে থেকেই বৈশাখের কাছে সব গ্লানি ও জরা জ্বীর্ণ ধুয়ে মুছে যাওয়ার প্রত্যাশা আমাদের।

গ্লানি ঘুচুক বা নাই ঘুচুক, নুতন বছরে যুক্ত হবে নতুন নতুন প্রাণ, নতুন ভালবাসা। নুতন প্রাণ নিয়ে আমরা চাই এগিয়ে যেতে। এগিয়েও যাচ্ছি। বাংলাদেশে ধর্মীয় বা রাজনৈতিক ভিন্নতা থাকলেও বৈশাখী উৎসবকে ঘিরে সব পথ, সব মত এক মোহনায় মিলিত হন। স্বাধীন বাংলাদেশের বাঙালি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি।

তাই এই উৎসবকে ঘিরে কেনাকাটা এখন নতুন রুপ নিয়েছে। ঈদ বা পূঁজাকে সামনে রেখে যে ধরনের কেনাকাটা চলে বাংলা নববর্ষ উপলক্ষেও এখন সে ধরনের কেনাকাটা শুরু হয়েছে।মধ্য বা নিম্নবিত্ত গৃহস্থের জন্য এটা যেমন বাড়তি আনন্দের তেমনি এখন বাড়তি বোঝাও বটে। বিভিন্ন বেসরকারি অফিসেও এ ভাতা দেওয়া শুরু হয়েছে। আশাকরি এর মধ্যে দিয়ে বাঙালীর ঘরে ঘরে বৈশাখ আরো আনন্দদায়ক হয়ে উঠবে।

সরকারের নানা স্বস্তিকর উদ্যোগ থাকলে সম্প্রতি কয়েকটি ঘটনায় জঙ্গিবাদ নিয়ে মানুষের উৎকণ্ঠা উৎসবে মেতে উঠার স্বতঃস্ফূর্ততাকে কিছুটা হলেও বিঘ্নিত করতে পারে। নতুন বছরটা হোক সব ধরণের সহিংসতামুক্ত, অসাম্প্রদায়িত্ব চেতনায় উদ্ভাসিত।

Related Articles

Back to top button