লিড নিউজ
ফেঞ্চুগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে অজ্ঞাত যুবকের (৪০) লাশ ভেসে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরবেলা অজ্ঞাতনামা যুবক এর লাশ নদীরতীর ঘেষে ভাটির দিকে চলে যাচ্ছে।
লাশটি ফেঞ্চুগঞ্জ বাজার অতিক্রমকালে লাশের প্রত্যেক্ষদর্শীরা জানান, হতভাগ্য ওই যুবকের পরনে ছিলো নীল রং এর জিন্সের প্যান্ট এবং চেকের ফুলহাতা কমলা রং এর সার্ট পরনে ছিলো। যুবকের মুখমন্ডেলে আলকাতরা লাগানো রয়েছে। হাত দুটি উপরের দিকে ওঠানো রয়েছে। লাশটি ফুলে ফেপেঁ বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে হতভাগ্য এই যুবককে দূবৃর্ত্তরা হত্যা করে কুশিয়ারায় ফেলে দেয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুছ ছালেক বলেন, খবর পেয়েছি। পুলিশ লাশ উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।




