সিলেট বিভাগ
সিলেটে চিকিৎসক ডাঃ ফয়ছল ও তাঁর সহধর্মিনীর করোনা পজিটিভ

কে.এম. সুহেল আহমদ: সিলেট গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘আলএমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর’র’ প্রাক্তন মেধাবী ছাত্র বানিগাজী গ্রামের কৃতি সন্তান, সিলেট মা ও শিশু হাসপাতালে’র ডাইরেক্টর মানবতার চিকিৎসক ডাঃ ফয়ছল মাহমুদ ও তাঁর সহধর্মিনী এডভোকেট ফাহিমা লিজা দু’জনের করোনা পজিটিভ। তাদের সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
আল্লাহ তায়ালা তাদের দু’জনকে যেন দ্রুত আরোগ্য দান করে মানবতার সেবা করার তাওফিক দান করেন।



